সার্চটুডে

সুনামগঞ্জে মাদক কারবারি আটক, উদ্ধার হলো ইয়াবা ট্যাবলেট ও হেরোইন

সার্চ টুডে

সুনামগঞ্জে জনতার সহায়তায় আটক মাদক কারবারি, ইয়াবা ও হেরোইন উদ্ধার

সুনামগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তির নাম মোঃ আব্দুল আজিজ (৪২)। তিনি সুনামগঞ্জ জেলার জলিলপুর এলাকার বাসিন্দা এবং তাঁর পিতা মোঃ আশরাফ আলী।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশির সময় তার পরিহিত লুঙ্গির গোঁজা থেকে একটি সাদা পলিথিনে সংরক্ষিত ২০টি ইয়াবা ট্যাবলেট এবং একটি স্বচ্ছ পলিজিপারে রাখা প্রায় ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা এবং হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে মাদক কারবারি আটক, উদ্ধার হলো ইয়াবা ট্যাবলেট ও হেরোইন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x