সুনামগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযানে ৫ বোতল ভারতীয় মদ ও প্রেস লেখা একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সুনামগঞ্জ সদর মডেল থানার অধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকায় সুমন স-মিলের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম - এর সার্বিক দিকনির্দেশনায় সুনামগঞ্জ শহর ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিক, ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সর্বমোট ৫ বোতল AC BLACK ব্রান্ডের মদ উদ্ধার করা হয়। এ সময় একটি লাল রঙের হিরো মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—
১.মোসারফ হুসেন লিটন (৪০), পিতা—মৃত আব্দুল কাদির, সাং—মোহাম্মদপুর, ১ নম্বর ওয়ার্ড।
২.মোহাম্মদ আমির হোসেন (৫০), পিতা—মৃত সুলতান আহমদ, সাং—ষোলঘর, ১ নম্বর ওয়ার্ড।
তাদের উভয়ের থানা—সুনামগঞ্জ সদর মডেল থানা, সুনামগঞ্জ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের পরিচয় বা প্রভাবকে বিবেচনায় না নিয়ে পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয়রা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কার্যকর ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।
মতামত