সার্চটুডে

ইউএনও কার্যালয়ে ভাঙচুর: ঘটনাকে ষড়যন্ত্র দাবি উপজেলা বিএনপির

সংবাদ সম্মেলন

 গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো চক্রান্ত’ বলে দাবি করেছে উপজেলা বিএনপি।

ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। এতে লিখিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার।

লিখিত বক্তব্যে আব্দুস সালাম সরকার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাঁর দাবি, প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যে একটি ‘চিহ্নিত কুচক্রী মহল’ পরিকল্পিতভাবে ইউএনও কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, “সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রশাসনকে বিতর্কিত করতে এই ভাঙচুর চালানো হয়েছে। এর সঙ্গে বিএনপি বা এর কোনো সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।”

সংবাদ সম্মেলনে গতকালের ঘটনায় এক সংবাদকর্মী আহত হওয়ার বিষয়েও দুঃখ প্রকাশ করে উপজেলা বিএনপির নেতারা। ভবিষ্যতে কোনো সংবাদকর্মী যাতে হামলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে তারা আশ্বস্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, ইউএনও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ঘটনার পেছনে কারা ইন্ধন দিয়েছে, তা চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাইদ সরকার, সদস্যসচিব ফারুক মিয়া, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জয়নাল আবেদিনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউএনও কার্যালয়ে ভাঙচুর: ঘটনাকে ষড়যন্ত্র দাবি উপজেলা বিএনপির

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x