সার্চটুডে

নোয়াখালীতে আইন-শৃঙ্খলা নিয়ে ডিআইজির মতবিনিময় সভা

মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে কঠোর অবস্থানের নির্দেশ

নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ়, স্থিতিশীল ও জনবান্ধব করতে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

বুধবার (১২ আগস্ট) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় ডিআইজি নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, পুলিশের চলমান কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পরে তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ডিআইজি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা, মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে অপরাধ ঘটার আগেই তা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশের প্রতি আস্থা আরও বাড়াতে জনবান্ধব পুলিশিং কার্যক্রম বেগবান করার নির্দেশ দেন তিনি।

সভায় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা নিজ নিজ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম, অর্জন, বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। ডিআইজি তাঁদের বক্তব্য ও উপস্থাপনা মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

সভায় কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী জেলায় কর্মরত ১১ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার, পিবিআই ও সিআইডি নোয়াখালীর প্রতিনিধিবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে পুলিশের সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে আইন-শৃঙ্খলা নিয়ে ডিআইজির মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x