সার্চটুডে

জমি দখলের অভিযোগ অস্বীকার, ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলন

জমি দখলের অভিযোগ অস্বীকার, এনসিপি নেতার সংবাদ সম্মেলন

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ ও তার পরিবারের সদস্যরা।

বুধবার (১৩ আগস্ট) ফুলবাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমরান চৌধুরী নিশাদ বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, রাঙ্গামাটি (ছেওয়ানী) বাজারের জেবউন নেহার নামে এক নারী ফুলবাড়ী থানায় তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন।

ইমরান চৌধুরী নিশাদের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশের ফলে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

তিনি আরও দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জমির মালিক আব্দুল মাজেদ চৌধুরী বলেন, বিতর্কিত জমিটি তারা মূল মালিকের ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করেছেন। জমি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে দাবি করেন তিনি।

আব্দুল মাজেদ চৌধুরী সাংবাদিকদের সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।

এদিকে, জমি দখলের অভিযোগকারী জেবউন নেহারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও জমির মালিকানা সংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জমি দখলের অভিযোগ অস্বীকার, ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x