সার্চটুডে

দাগনভূঞায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফেনীর দাগনভূঞা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের ২০২৬ মেয়াদের ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ নুর নবী রুবেল এবং সেক্রেটারি হিসেবে ওসামা বিন আলম (সেজান)-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে দাগনভূঞার স্থানীয় একটি রেস্টুরেন্টে যুব বিভাগ আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা পৌর শাখার আমীর মাওলানা কামরুল আহছান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মোঃ নুর নবী রুবেল। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাগনভূঞা উপজেলা শাখার সাবেক সভাপতি ওসামা বিন আলম (সেজান)।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম মিলন, ক্রীড়া সম্পাদক মোতাহের হোসেন রাজীব, অফিস সম্পাদক জহির উদ্দিন সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, আইটি সম্পাদক মিনহাজুল আবেদীন মারুফ এবং সংস্কৃতি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

তারা দাগনভূঞা পৌর এলাকার যুবসমাজকে সংগঠিত করে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তরুণদের নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের আশাবাদও ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির মাধ্যমে দাগনভূঞা পৌর এলাকায় যুব ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দাগনভূঞায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x