সার্চটুডে

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল



লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনাবাহিনীর একটি দল। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। বুধবার (১২ আগস্ট) লেবাননে ইসরাইলের দখলে থাকা বিউফোর্ট রিজ এলাকা থেকে ধারণ করা এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

কয়েকদিন আগে রোমে ইসরাইল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার মাত্র কয়েকদিন পরই কাটজের এমন মন্তব্য সামনে এলো। গত ২৬ জুনের একটি চুক্তি বাস্তবায়নের বিষয়েই ওই আলোচনা হয়। চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ নিরস্ত্র হয়েছে—এমন প্রমাণ পাওয়া গেলে ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।

তবে চুক্তির পক্ষ নয় হিজবুল্লাহ।  সংগঠনটি অস্ত্র ত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছে। এদিকে কাটজের বক্তব্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য চুক্তির আওতায় তেল আবিবের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

বিষয় : লেবানন ইসরাইল গাজা সেনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। বুধবার (১২ আগস্ট) লেবাননে ইসরাইলের দখলে থাকা বিউফোর্ট রিজ এলাকা থেকে ধারণ করা এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

কয়েকদিন আগে রোমে ইসরাইল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার মাত্র কয়েকদিন পরই কাটজের এমন মন্তব্য সামনে এলো। গত ২৬ জুনের একটি চুক্তি বাস্তবায়নের বিষয়েই ওই আলোচনা হয়। চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ নিরস্ত্র হয়েছে—এমন প্রমাণ পাওয়া গেলে ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।


তবে চুক্তির পক্ষ নয় হিজবুল্লাহ।  সংগঠনটি অস্ত্র ত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছে। এদিকে কাটজের বক্তব্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য চুক্তির আওতায় তেল আবিবের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল
0:00 0:00
1.0x