সার্চটুডে

অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার, পিকআপ সহ আটক ২

সার্চ টুডে

সুনামগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি পিকআপসহ দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া জিরা ও ফুচকা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানে পুলিশ হেফাজতে নেওয়া দুজন হলেন মো: জাকির হোসেন (২৪) পিতা- বিল্লাল খান, সাং- দক্ষিণ চর্মচোরো, থানা—মুন্সিগঞ্জ, জেলা-মুন্সিগঞ্জ।

বিল্লাল মিয়া (৩০) পিতা-মনির হোসেন, গ্রাম-ধলেশ্বর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।

এ ঘটনায় উদ্ধার হওয়া পণ্য ও পিকআপের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার, পিকআপ সহ আটক ২

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি পিকআপসহ দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া জিরা ও ফুচকা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানে পুলিশ হেফাজতে নেওয়া দুজন হলেন মো: জাকির হোসেন (২৪) পিতা- বিল্লাল খান, সাং- দক্ষিণ চর্মচোরো, থানা—মুন্সিগঞ্জ, জেলা-মুন্সিগঞ্জ।

বিল্লাল মিয়া (৩০) পিতা-মনির হোসেন, গ্রাম-ধলেশ্বর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।

এ ঘটনায় উদ্ধার হওয়া পণ্য ও পিকআপের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x