সার্চটুডে

কাজিরাবাদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে দোয়া চান ইসরাত জাহান পাপড়ি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরগুনার বেতাগী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই সংরক্ষিত মহিলা আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন শিক্ষিত, সৎ, মানবিক ও দানশীল ব্যক্তিত্ব মোসাঃ ইসরাত জাহান (পাপড়ি)।

তিনি এলাকায় একজন সমাজসেবক ও পরোপকারী হিসেবে পরিচিত। মরহুম আছুর উদ্দিন হাওলাদারের কনিষ্ঠ পুত্রবধূ ও মোঃ খলিলুর রহমানের সহধর্মিণী মোসাঃ ইসরাত জাহান (পাপড়ি) দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে আসছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অবহেলিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠা এবং খেটে খাওয়া মানুষের সেবায় আত্মনিয়োগ করতেই তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। একজন সুশিক্ষিত ও বিনয়ী প্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের মাঝে ইতিমধ্যেই তিনি আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

নির্বাচনী প্রতিশ্রুতি ও প্রত্যাশা ব্যক্ত করে মোসাঃ ইসরাত জাহান (পাপড়ি) বলেন:

"আমি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। আমার মূল উদ্দেশ্য এলাকার উন্নয়ন, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সুশাসিত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। আমি এলাকার মুরুব্বি, যুবক ও মা-বোনদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। আপনাদের মূল্যবান সমর্থন ও সহযোগিতা পেলে আমি এই ওয়ার্ডগুলোকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।"

বর্তমানে তিনি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং প্রবীণদের দোয়া ও ভোটারদের সমর্থন কামনা করছেন। এলাকার সর্বস্তরের জনগণও তার মতো একজন যোগ্য ও সৎ প্রতিনিধিকে বিজয়ী করতে একাট্টা হচ্ছেন বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কাজিরাবাদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে দোয়া চান ইসরাত জাহান পাপড়ি

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x