সার্চটুডে

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুমির উদ্যোগে খাবার ও পানি বিতরণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার ও পানি বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অসহায় ও শ্রমজীবী মানুষের হাতে খাবার ও বিশুদ্ধ পানি তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তাঁর জন্মদিনে আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে চাই। মানুষের কল্যাণে কাজ করা এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকবে। মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।’

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুমির উদ্যোগে খাবার ও পানি বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x