সার্চটুডে

পিংক বাস: নারীর নিরাপদ যাত্রার পাশাপাশি আরেকটি ভাবনা

সড়কে নারীদের নিরাপদ বাস

নারী যাত্রীদের জন্য নিজেদের প্রতিশ্রুত পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ—সাধুবাদ পাওয়ার যোগ্য।

আরও ইতিবাচক বিষয় হলো, এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা। এতে নারীদের জন্য গণপরিবহনে একটি তুলনামূলক স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য শুধু বাস চালু করলেই হবে না; এর সঙ্গে যুক্ত করতে হবে আমাদের বাস্তব আর্থ-সামাজিক পরিস্থিতির কথাও।

বাংলাদেশের গণপরিবহনে নারীরা প্রতিনিয়ত নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। তাই নারী চালক ও কন্ডাক্টরদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পুরুষ সহকর্মী, যাত্রী কিংবা সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের অসুস্থ আচরণ ও প্রতিযোগিতা থেকে তাঁদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা থাকা জরুরি।

এখানেই একটি বিকল্প চিন্তা সামনে আনা যেতে পারে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর একটি অংশকে প্রশিক্ষণ দিয়ে এসব বাসের চালক, কন্ডাক্টর কিংবা সংশ্লিষ্ট সেবায় যুক্ত করা সম্ভব হলে সেটি হতে পারে একই সঙ্গে দুটি সামাজিক সমস্যার সমাধানের পথ। একদিকে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে, অন্যদিকে প্রান্তিক হিজড়া জনগোষ্ঠীর মানুষের জন্য তৈরি হবে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ। তাঁদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও এটি হতে পারে একটি কার্যকর পদক্ষেপ।

অবশ্য বাস্তবতা ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে এই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব না হলেও নারী চালক ও কন্ডাক্টরদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের বিশেষ নজর থাকা জরুরি। ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব বাসের প্রতি বাড়তি নজর রাখতে হবে। সড়কে বেপরোয়া গাড়ি চালানো, প্রতিযোগিতা, হয়রানি কিংবা কোনো ধরনের অশোভন আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

কারণ, পিংক বাস কেবল একটি পরিবহন প্রকল্প নয়; এটি নারীর নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি উদ্যোগ।

আমাদের দেশে নারীর নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচলের সুযোগ এখনও যথেষ্ট সীমিত। ফলে এমন উদ্যোগ আমাদের জন্য অনেকটা ‘সবেধন নীলমণি’। এর সফলতা শুধু একটি সরকারের সাফল্য-ব্যর্থতার হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নারীদের প্রতিদিনের জীবনযাত্রার মান।

সরকারের মুখ কতটা উজ্জ্বল হবে, সেটি সময়ই বলবে। কিন্তু পিংক বাস যদি সত্যিই নারীদের একটু বেশি নিরাপদ, একটু বেশি স্বস্তিদায়ক এবং একটু বেশি সভ্য পরিবেশে চলাচলের সুযোগ করে দিতে পারে—তাহলেই উদ্যোগটির প্রকৃত সার্থকতা।

আমরা চাই, পিংক বাস শুধু রাস্তায় চলুক না; এর সঙ্গে চলুক একটি নতুন সামাজিক দৃষ্টিভঙ্গিও—যেখানে নারী নিরাপদ থাকবেন, তৃতীয় লিঙ্গের মানুষ সম্মানজনক কর্মসংস্থান পাবেন এবং গণপরিবহন হবে সবার জন্য মর্যাদাপূর্ণ ও মানবিক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পিংক বাস: নারীর নিরাপদ যাত্রার পাশাপাশি আরেকটি ভাবনা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x