বিএনপি সরকারের অগ্রাধিকারে ১৮০ দিনের সাফল্য উপলক্ষে ঝালকাঠিতে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সাইদুর রহমান তন্ময়ের নেতৃত্বে এ শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলের নেতৃত্ব দেন বাসন্ডা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সাইদুর রহমান তন্ময়।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নেসার উদ্দিন, সহ-সভাপতি সোহাগ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল খান, রাফি হাওলাদার, নীরব, নলছিটি উপজেলা ছাত্রদল নেতা রানা হাওলাদার, শাওন ফকিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে নেতাকর্মীরা বিএনপির নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত