বান্দরবানের আলীকদম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইউনুছ মিয়ার দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্বপদে পুনর্বহাল করেছে বান্দরবান জেলা বিএনপি।
১০ ডিসেম্বর ২০২৪ তারিখে বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজা স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ৬ মে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মোঃ ইউনুছ মিয়াকে আলীকদম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে পুনরায় দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়।
জেলা বিএনপির পক্ষ থেকে তাকে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
মতামত