পার্বতীপুরে নতুন আহ্বায়ক কমিটি ঘিরে তৃণমূলে প্রত্যাশা
দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
এরই মধ্যে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় এসেছে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত কর্মী মোঃ আব্দুল মোতালেব প্রামাণিকের নাম।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, বিএনপির কঠিন সময়ে দলীয় কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি দলীয় নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে মোতালেব প্রামাণিক দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততাকে মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রত্যাশা রয়েছে অনেকের।
নেতাকর্মীরা মনে করেন, যোগ্যতা, ত্যাগ, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নেতৃত্ব নির্বাচন করা হলে হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাঁদের মতে, ব্যক্তি নয়, সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মধ্য দিয়েই একটি শক্তিশালী তৃণমূল বিএনপি গড়ে উঠতে পারে।
তৃণমূলের প্রত্যাশা—যোগ্য নেতৃত্বের মূল্যায়ন, ঐক্যবদ্ধ সংগঠন এবং আগামী দিনের শক্তিশালী বিএনপি।
মতামত