সার্চটুডে

ফাইতং বাজারে মাদকবিরোধী অভিযান, মাদক মামলায় গ্রেপ্তার ১

বান্দরবানের লামা উপজেলার ফাইতং বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় থোয়াইং অং ছিং মার্মা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ফাইতং বাজার থেকে অভিযান শুরু করে তেঁতুল গাছতলা ও হেডম্যান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ।

পুলিশ জানায়, গ্রেপ্তার থোয়াইং অং ছিং মার্মা লামা উপজেলার ৭ নম্বর ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় ১৯ আগস্ট লামা থানায় এফআইআর নং-৬ ও জিআর নং-৭৬ মামলা করা হয়। মামলার সময় রাত ১০টা ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) বান্দরবানের লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ফাইতং বাজার ও আশপাশের এলাকায় মাদক সেবন ও কেনাবেচা নিয়ে উদ্বেগ রয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত পুলিশি টহল, অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।

লামা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রি, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফাইতং বাজারে মাদকবিরোধী অভিযান, মাদক মামলায় গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x