পৌরসভার চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দীর্ঘ পথচলা কোনো করুণা, অনুগ্রহ কিংবা ভাগ্যের উপহার নয়। এটি একজন মানুষের সততা, আদর্শ, ত্যাগ, নিষ্ঠা, ধৈর্য এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অর্জন।
বছরের পর বছর প্রতিকূলতার মধ্যেও নিজের বিশ্বাস ও আদর্শকে আঁকড়ে ধরে এগিয়ে গেছেন তিনি। পদ-পদবির মোহ নয়, মানুষের প্রতি দায়িত্ব ও দেশের প্রতি দায়বদ্ধতাকেই দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব।
একসময় পৌরসভার চেয়ারম্যান—আজ রাষ্ট্রপতি! এই পরিবর্তনের পেছনে রয়েছে অসংখ্য ত্যাগ, কঠিন সময়, নিরলস পরিশ্রম এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা।
সম্মান কাউকে দয়া করে দেওয়া যায় না; সম্মান অর্জন করতে হয়। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়া সেই অর্জিত সম্মানেরই প্রতিফলন।
কোনো পদ তাঁকে বড় করেনি; বরং তাঁর সততা, আদর্শ, নিষ্ঠা ও দীর্ঘ সংগ্রামই তাঁকে আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে।
চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি—এ এক দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও যোগ্যতার গৌরবময় অধ্যায়।
মতামত