দিনাজপুরে গণঅধিকার পরিষদের (জিওপি) সদর উপজেলা শাখার কর্মী সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার কার্যালয়ের সামনে এ কর্মী সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওপি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম আজম, সিনিয়র সহ-সভাপতি মো. হারুনুর রশীদ হিমেল, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক সজিব, সাংগঠনিক সম্পাদক আজিম আহমেদ সঞ্চয়, শ্রমিক অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিলয় আহমেদ সজিব এবং জিওপি দিনাজপুর সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. আবু রায়হান হিপ্পু।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শওকত আকবর, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক খ.ম রিয়াদ মাহমুদ।
এ সময় গণঅধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত