সার্চটুডে

বিএনপি নেতা বাবলু ও মিন্টুর হাত ধরে এগিয়ে যেতে চায় বগুড়ার শেরপুর

বিএনপি নেতা ভিপি বাবলু ও ভিপি মিন্টু

বগুড়ার শেরপুরের রাজনীতিতে কিছু নেতৃত্ব সময়ের সঙ্গে তৈরি হয় না। তারা তৈরি হন দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ, সংগ্রাম এবং মানুষের পাশে থাকার মধ্য দিয়ে। মো. শহিদুল ইসলাম বাবলু এবং মো. রফিকুল ইসলাম মিন্টু তেমনই দুই প্রবীণ ও পরীক্ষিত রাজনৈতিক নেতৃত্ব। দীর্ঘদিনের রাজপথের অভিজ্ঞতা, সাংগঠনিক প্রজ্ঞা, সততা, মানবিকতা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে বিএনপির রাজনীতিতে তাদের অবস্থান আজ আরও সুদৃঢ় ও গ্রহণযোগ্য।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভিপি মো. শহিদুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ভিপি মো. রফিকুল ইসলাম মিন্টু। দুজনই কেবল সাংগঠনিক পদে থাকা নেতা নন; তাদের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে শেরপুরের রাজপথে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস। ছাত্ররাজনীতি থেকে শুরু করে মূলধারার রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে তারা আজ শেরপুরবাসীর অভিভাবকের পর্যায়ে এসে দাঁড়িয়েছেন।

ছাত্ররাজনীতি থেকে নেতৃত্বের শীর্ষে

সময়ের জনপ্রিয় ও জননন্দিত দুই অভিভাবকের হাতেখড়ি শেরপুর সরকারি কলেজের ছাত্ররাজনীতিতে। দুজনই ছিলেন নির্বাচিত ভিপি। নব্বইয়ের দশকের উত্তাল রাজপথের তুখোড় ছাত্রনেতা হয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী কয়েক দশকের রাজনৈতিক পথচলায় তারা বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুক্ত থেকেছেন। 

সময়ের পালাবদল হয়েছে, রাজনৈতিক বাস্তবতা বদলেছে, এসেছে নানা প্রতিকূলতা। কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে এই দুই নেতা তাদের অবস্থান থেকে সরে যাননি, এমনটাই জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিল-মিটিং থেকে শুরু করে সাংগঠনিক কর্মসূচি - দলের দুঃসময়ে মাঠে থাকার অভিজ্ঞতা তাদের নেতৃত্বকে করেছে পরিণত ও দৃঢ়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে নতুন প্রজন্মের নেতাকর্মীদের কাছেও তারা হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। 

তৃণমূলের ভোটে নেতৃত্বের স্বীকৃতি

২০২২ সালে শেরপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এক নজিরবিহীন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গোপন ব্যালটে ৬৩৯ জন কাউন্সিলরের সরাসরি ভোটে বাবলু-মিন্টু প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। সাংগঠনিক সম্পাদকসহ প্যানেলের চারটি পদেই তাদের বিজয় প্রমাণ করে যে, উপজেলার তৃণমূল কর্মীরা তাদের ওপর কতটা আস্থাশীল।

সেই সম্মেলনের পর পূর্বের চেয়ে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থা বাস্তবায়ন করতে উপজেলা বিএনপির নেতৃত্বে থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার লক্ষ্যেে দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক যোগাযোগ বাড়ানো এবং তৃণমূলের সঙ্গে সমন্বয় - এসব ক্ষেত্রেও তাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগছে বলে জানান তাদের অনুসারীরা।

অভিজ্ঞতাই তাদের নেতৃত্বের বড় শক্তি

রাজনীতিতে বয়স কিংবা পদ নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতাই একজন নেতার সবচেয়ে বড় পরিচয়। সেই জায়গা থেকে বাবলু ও মিন্টুর সবচেয়ে বড় শক্তি তাদের রাজনৈতিক অভিজ্ঞতা।

দীর্ঘ সময় ধরে তারা দেখেছেন শেরপুরের রাজনৈতিক বাস্তবতা, চিনেছেন মানুষের প্রত্যাশা এবং প্রত্যক্ষ করেছেন দলের উত্থান-পতনের নানা অধ্যায়। ফলে তাদের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে রয়েছে রাজনৈতিক পরিপক্বতার ছাপ, এমনটাই মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রবীণ ও নতুন প্রজন্মের সেতুবন্ধন

জানা গেছে, তাদের সঙ্গে রাজনীতি করা প্রবীণ নেতাকর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মের কর্মীদের সঙ্গেও রয়েছে তাদের নিবিড় যোগাযোগ। আর এই প্রজন্মের সমন্বয়ই শেরপুর বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে পেরেছে।

প্রিয় দুই নেতার জনসম্পৃক্ততা

একজন রাজনৈতিক নেতার গ্রহণযোগ্যতা শুধু দলীয় কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্কও নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য। বাবলু ও মিন্টুর ক্ষেত্রেও বিষয়টি আলাদা নয়।

সচেতন মহলের দাবি, বিভিন্ন সামাজিক ও মানবিক প্রয়োজনে তারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। মানুষের সুখ-দুঃখের কথা শোনা, সংকটে পাশে দাঁড়ানো এবং স্থানীয় নানা সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে তাদের ঘিরে সামাজিক গ্রহণযোগ্যতা সকলের চেয়ে বেশি।

এবার লক্ষ্য জনসেবার বৃহত্তর পরিসর

দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠন ও রাজপথের নেতৃত্ব দেওয়ার পর এবার জনসেবার বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় সামনে এসেছে। আসন্ন নির্বাচনকে ঘিরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম বাবলু এবং শেরপুর পৌরসভার মেয়র পদে রফিকুল ইসলাম মিন্টুর প্রার্থিতা নিয়ে তাদের অনুসারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।

শেরপুরের মানুষের প্রত্যাশা শুধু রাজনৈতিক বিজয়ে সীমাবদ্ধ নয়। তারা চান এমন নেতৃত্ব, যারা অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত নেবেন, মানুষের কথা শুনবেন এবং এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য কাজ করবেন।

বাবলু ও মিন্টুর সমর্থকদের বিশ্বাস, দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্জিত অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, সততা, মানবিকতা, জনসেবা এবং মানুষের সঙ্গে তাদের দীর্ঘ সম্পর্ককে কাজে লাগিয়ে শেরপুরকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বাবলু-মিন্টুর নেতৃত্বে নতুন স্বপ্ন

তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে শেরপুরের রাজনীতিতে এখন নতুন আশার সঞ্চার হয়েছে। প্রবীণ ও পরীক্ষিত এই দুই নেতার নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত করার পাশাপাশি শেরপুরকে উন্নয়ন, নাগরিকসেবা ও জনকল্যাণের একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন নেতাকর্মী থেকে শুরু করে শেরপুরের সর্বস্তরের নাগরিকরা।

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে আসা দুই অভিজ্ঞ কাণ্ডারি বাবলু ও মিন্টু। এখন তাদের সামনে নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা। আর শেরপুরবাসীর প্রত্যাশা - অভিজ্ঞ নেতৃত্বের হাত ধরেই এগিয়ে যাক প্রিয় শেরপুর, গড়ে উঠুক মানুষের প্রত্যাশার একটি সমৃদ্ধ ও সুন্দর ভবিষ্যৎ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিএনপি নেতা বাবলু ও মিন্টুর হাত ধরে এগিয়ে যেতে চায় বগুড়ার শেরপুর

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x