"গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন সম্ভব নয়" - বলে মন্তব্য করেছেন হোসেনপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা *রেকসোনা খাতুন*।
সোমবার ২৪ আগস্ট সকালে উপজেলা পরিষদ হলরুমে হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নবাগত ইউএনও বলেন, জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনকল্যাণে কার্যকর অবদান রাখবে। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
*সভায় বক্তব্য রাখেন*
হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক গণকণ্ঠের হোসেনপুর প্রতিনিধি মশিউর রহমান চন্দন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আবু বকর ছিদ্দিক বাক্কার, দৈনিক স্বদেশের স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খাইরুল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি মোঃ মানছুরুল হক রবিন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মিজবাহ উদ্দিন মানিক, দৈনিক সকাল বেলার প্রতিনিধি শাহিন আহম্মেদ, দৈনিক সংগ্রামের সংবাদদাতা মোঃ শামছুল হক, দৈনিক জনবাণীর প্রতিনিধি সঞ্জিত চন্দ্রশীল, দৈনিক সমাচারের প্রতিনিধি আফজালুর রহমান উজ্জল, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি এস এম রিফাত, দৈনিক হাওড় বার্তার প্রতিনিধি মোঃ একরাম হোসেন, দৈনিক আজকের জনবাণীর প্রতিনিধি নাজমুল ফয়েজ টুটুল, দৈনিক বাংলার নবকণ্ঠের প্রতিনিধি আ ফ ম জহিরুল ইসলাম এবং সাংবাদিক জাকারিয়া সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় সাংবাদিকরা উপজেলার বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নবাগত নির্বাহী কর্মকর্তার সামনে তুলে ধরেন। সাংবাদিক নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত ইউএনও রেকসোনা খাতুন সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানান।
মতামত