সার্চটুডে

স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় সাইফ মাহমুদ জুয়েল

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় সাবেক ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েল।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে বিএনপির বিভিন্ন স্তরে জোর আলোচনা চলছে। এই আলোচনায় পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। দলীয় কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠনের অংশ হিসেবে নতুন নেতৃত্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী নেতাদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ ও লবিং-তদবির।

বিএনপির একাধিক সূত্রের দাবি, স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সম্ভাব্য শীর্ষ নেতাদের সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, তৃণমূলে গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় অভ্যন্তরে ‘এক নেতার এক পদ’ নীতি কঠোরভাবে অনুসরণের আলোচনা থাকায় এবারের কমিটিতে বড় ধরনের চমক থাকতে পারে বলেও মনে করছেন নেতাকর্মীরা। বিশেষ করে বর্তমান কমিটির শীর্ষ দুই পদে থাকা নেতাদের নতুন কমিটিতে না রাখার আলোচনা রয়েছে।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি এবং রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বেড়েছে।

এরই মধ্যে স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদে আলোচনায় এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং রাজনৈতিক দুঃসময়ে মাঠে থাকার কারণে তাকে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে দেখতে চান বিএনপির তৃণমূলের একটি অংশ।

সংশ্লিষ্টদের মতে, বিএনপির দুঃসময়ে ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় থাকা এবং ছাত্রদলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা জুয়েলকে এগিয়ে রেখেছে। ২০২৩ সালে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সমন্বয় করে আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি সাংগঠনিক যোগাযোগ ধরে রাখার বিষয়টিও তার রাজনৈতিক অবস্থানকে শক্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সাইফ মাহমুদ জুয়েল বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশনায়ক তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছেন। আশা করছি, এবারও তরুণ সমাজের তারুণ্য ধরে রাখা এবং দেশনায়কের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।”

এদিকে স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে বরিশালের বিএনপির নেতাকর্মীদের একটি অংশ সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান বলে জানা গেছে।

স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্গঠন প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম চলছে। যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো একে একে পুনর্গঠন করা হবে। সেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে। তৃণমূল নেতাকর্মী ও মাঠের রাজনীতির সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তারাই কমিটিতে স্থান পাবেন বলে বিশ্বাস আছে।”

নতুন কমিটি ঘোষণার সময় ঘনিয়ে আসায় এখন সবার নজর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃত্বে। শেষ পর্যন্ত কারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন, তা নিয়েই চলছে নেতাকর্মীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় সাইফ মাহমুদ জুয়েল

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x