সার্চটুডে

বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানাধীন বাংলাবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে নবস্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) অস্থায়ী পুলিশ ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় তিনি ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন এবং পরে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক ব্যবস্থা পরিদর্শন করেন।

উল্লেখ্য, গোপালপুর, আমানউল্লাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী- এই চারটি ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাবাজারে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ক্যাম্প উদ্বোধন শেষে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামজ্জুমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস উপস্থিত ছিলেন।  মতবিনিময় সভায় বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এর মাধ্যমে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আনম ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে চার ইউনিয়নের সাধারণ মানুষ দ্রুত পুলিশি সেবা পাবেন এবং এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পুলিশ ক্যাম্প।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x