সার্চটুডে

তাড়াইলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে পোস্ট সভাপতি সিরাজীর

তাড়াইল ছাত্রলীগের মিছিল ও সভাপতি ইসমাইল সিরাজীর পোস্ট

কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে তাড়াইল-করিমগঞ্জ সড়কের রায়জানি ব্রিজ সংলগ্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,বিকেল ৪টার দিকে কয়েকজন যুবক হঠাৎ মিছিল নিয়ে সড়কে বের হন। এ সময় তাদের ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’,‘তাড়াইল থানার মাটি, আওয়ামী লীগের ঘাঁটি’,‘ডাক দিয়েছেন ইসমাইল ভাই,ঘরে থাকার সময় নাই’—এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। কিছুক্ষণ পর মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

তবে মিছিলে তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এদিকে,ঝটিকা মিছিলের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ইসমাইল সিরাজী। তাঁর ফেসবুক পোস্টে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমডি আনোয়ার হোসাইন মোল্লা (সুমন) ও বিপ্লবী সাধারণ সম্পাদক জি এস ওমান ভাইয়ের নির্দেশনায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনসহ বিভিন্ন দাবিতে তাড়াইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

ওই পোস্টে আরও বলা হয়,জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই হোক আমাদের প্রত্যয়।পোস্টের শেষে আয়োজক হিসেবে ইসমাইল সিরাজীর নাম এবং সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ, তাড়াইল উপজেলা শাখা পরিচয় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,আমরা খোঁজখবর রাখছি।

মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্তসহ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে পোস্ট সভাপতি সিরাজীর

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x