দীর্ঘ দুই দশক (২০ বছর) পর অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬–২০২৮) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এ নির্বাচনে অর্ডিনারি গ্রুপে সর্বোচ্চ ১৬৩ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম মোল্লা।
রোববার (৩০ আগস্ট) দিনভর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে অর্ডিনারি গ্রুপের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
অর্ডিনারি গ্রুপে বিজয়ী ৮ সদস্যের তালিকা ও প্রাপ্ত ভোট:
১. মোঃ নজরুল ইসলাম মোল্লা – ১৬৩ ভোট (১ম স্থান)
২. মোঃ আবুল কালাম আজাদ – ১৩৬ ভোট (২য় স্থান)
৩. মোঃ আতাউর রহমান বাবুল – ১৩৪ ভোট (৩য় স্থান)
৪. মোঃ কামাল হোসেন – ১২৫ ভোট (৪র্থ স্থান)
৫. মোঃ আব্দুল আলীম খান – ১১৫ ভোট (৫ম স্থান)
৬. মোঃ সাইদুর রহমান সজীব – ১০৫ ভোট (৬ষ্ঠ স্থান)
৭. জালাল উদ্দিন কাজল – ১০৩ ভোট (৭ম স্থান)
৮. লিটন চন্দ্র দেবনাথ – ৯৩ ভোট (৮ম স্থান)
বিজয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে সর্বোচ্চ ভোট পাওয়া মোঃ নজরুল ইসলাম মোল্লা তাঁর অনুভূতি শেয়ার করে বলেন, "এই অর্জন আমার প্রতি সম্মানিত ব্যবসায়ী ভাইদের আস্থা, ভালোবাসা ও দোয়ার প্রতিফলন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।"
দীর্ঘ সময় পর চেম্বারের ভোটাধিকার ফিরে পাওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, নবনির্বাচিত এই পরিচালনা পর্ষদ বরগুনার ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, স্থানীয় ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মতামত