সার্চটুডে

বোয়ালমারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সার্চ টুডে

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বোয়ালমারী পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৫টার দিকে বোয়ালমারী চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাছিরুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন এবং তারেক রহমানের নির্দেশ মানেন, তারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়েছে। ভারত ভেবেছিল লেন্দুপ দর্জির মতো একজন রাষ্ট্রপ্রধান দেশের ক্ষমতায় বসেছে। কিন্তু তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে খন্দকার নাছিরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালমারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x