সার্চটুডে

নেত্রকোনায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনটি পালন করে জেলা বিএনপি।​সকালে জেলার বিভিন্ন ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে সমবেত হন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।পরে পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী।সভায় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার এবং জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী।অনুষ্ঠানে সিনিয়র নেতাদের মধ্যে এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, আব্দুল্লাহ আল মামুন খান রনি, মো. মজিবুর রহমান খান, তাজ উদ্দিন ফারাস সেন্টু, বজলুর রহমান পাঠান, এস এম মোয়াজ্জেম হোসেন, সালাউদ্দিন মিল্কী ও গাজী তোফায়েল হোসেনসহ জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x