১লা সেপ্টেম্বর(মঙ্গলবার) পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্দোগে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বিকেল ৪টায় পার্বতীপুরের ঢাকা মোড়স্থ নাইট কোচ স্ট্যান্ডে এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা,পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড হতে আগত নেতাকর্মীবৃন্দ।
আলোচনায় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি'র শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ,যুগ্ম আহ্বায়ক মাহবুব রশিদ সংগ্রাম,সাহাদত হোসেন সাদো,দীপঙ্কর সাহা মানিক।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম,রবিউল ইসলাম বাবু,শরিফুল ইসলাম ও মানজুর রশিদ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে।রেলিতে বিভিন্ন রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ছবি সম্বলিত প্লেকার্ড হাতে হাজারো নেতাকর্মী এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।ফলে সমগ্র এলাকা নেতাকর্মীদের স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি'র আহ্বায়ক আনোয়ারুল হক।আলোচনা সভা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন যুগ্ন আহবায়ক ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার।
অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্নভাবে র্যালিটি সমাপ্ত হওয়ার মাধ্যমে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল কার্যক্রম এর আনুষ্ঠানিকতা শেষ হয়।
মতামত