সার্চটুডে

ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ। মঙ্গলবার শহরে।

দিনাজপুরের ফুলবাড়ীতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ফুলবাড়ী শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাদিম, যুগ্ম আহ্বায়ক মো. দারুল ইসলাম চৌধুরী ও আলহাজ্ব মাওলানা নবীউল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক মো. মানিক মন্ডল, মাহবুব আলম মিলন, মকলেছুর রহমান নবাব, আনোয়ার হোসেন চৌধুরী, সাবেক কমিশনার মো. মাসুদ, সদস্য মোখলেসুর রহমান নবাব ও মোক্তাদুল ইসলাম মেমরিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x