সার্চটুডে

তাড়াইলে মৎস্য দপ্তরের অভিযান: ৩১০ পিস নিষিদ্ধ জাল জব্দ

তাড়াইলে প্রশাসন কর্তৃক নিষিদ্ধ জাল আগুনে পুরিয়ে ধ্বংস

কিশোরগঞ্জের তাড়াইলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ৩১০ পিস নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা। পরে এসব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াইল সদর বাজারে মাছুম মিয়া নামে এক ব্যবসায়ীর দোকানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ২৮৫ পিস নিষিদ্ধ কারেন্ট জাল এবং ২৫ পিস চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী।

এছাড়া উপজেলা ভূমি অফিস সংলগ্ন মেসার্স লাবিব পোল্ট্রি ফিড এন্ড মেডিসিনে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী (রিং জাল) উপজেলা পরিষদের খোলা জায়গায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মারুফ আকন্দসহ তাড়াইল থানার পুলিশ সদস্যরা।

তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন,দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার জলজ সম্পদ ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে মৎস্য দপ্তরের অভিযান: ৩১০ পিস নিষিদ্ধ জাল জব্দ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x