ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার দাস।
বুধবার (২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে, যা গত ২৪ আগষ্ট ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টির ওপর এই পদের স্থায়িত্ব নির্ভর করবে।
এর আগে গোবিন্দ কুমার দাস গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি পেশাগত ও সামাজিক অঙ্গনেও বেশ সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজপথের এই লড়াকু যোদ্ধার রাজনৈতিক জীবন বেশ বেদনাদায়ক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় তিনি একাধিকবার কারাবাস করেছেন। এর মধ্যে ২০১৫ সালে একটানা প্রায় ৭ মাস কারাগারে বন্দি ছিলেন তিনি। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০১৩ সালে গোবিন্দগঞ্জ থানা হাজতে নিজের বাবার সঙ্গে অমানুষিক পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে গোবিন্দ কুমার দাস এই দায়িত্ব লাভ করেন।
মতামত