সার্চটুডে

আসির মিয়া সুনামগঞ্জে আটক

হ্যান্ডকাফ নিয়ে পালানো আসামি



হ্যান্ডকাফ নিয়ে পালানো আসামি
সার্চ টুডে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা থেকে পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়া একাধিক মামলার পলাতক আসামি আসির মিয়া (৩০)-কে আটক করেছে পুলিশ।

আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ পিপিএম। এ সময় জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল, গোয়েন্দা শাখার সদস্য এবং সদর থানার এসআই জহির হোসেন অভিযানে অংশ নেন।

এর আগে পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়ার পর আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি প্রচার করেন বলে জানা গেছে। পরে তাকে আটক করতে অভিযান চালায় পুলিশ।

আটকের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


হ্যান্ডকাফ নিয়ে পালানো আসামি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা থেকে পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়া একাধিক মামলার পলাতক আসামি আসির মিয়া (৩০)-কে আটক করেছে পুলিশ।

আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ পিপিএম। এ সময় জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল, গোয়েন্দা শাখার সদস্য এবং সদর থানার এসআই জহির হোসেন অভিযানে অংশ নেন।

এর আগে পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়ার পর আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি প্রচার করেন বলে জানা গেছে। পরে তাকে আটক করতে অভিযান চালায় পুলিশ।

আটকের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
হ্যান্ডকাফ নিয়ে পালানো আসামি
0:00 0:00
1.0x