সার্চটুডে

থানার নথিপত্র ও কার্যক্রম পর্যালোচনা আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএমকে গার্ড অব অনার প্রদান করেন নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

দিনাজপুরের নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার থানায় উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কুদ্দুস। এ সময় নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন পুলিশ সুপার।

পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিনসহ নবাবগঞ্জ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার থানায় উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কুদ্দুস। এ সময় নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন পুলিশ সুপার।

পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিনসহ নবাবগঞ্জ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x