বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে বেতাগী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান কবিরের নেতৃত্বে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বেতাগী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হতে দেখা যায়।
র্যালিতে যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বেতাগী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠান শেষে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সফল পৌর মেয়র মো: শাহজাহান কবির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে সফল করার জন্য যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও উপস্থিত জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতামত