সার্চটুডে

দাউদপুর সীমান্তে সতর্ক অবস্থান নেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা, ফিরে গেল ওপারের দল

বিরামপুর সীমান্তে ৩০-৪০ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ

বিরামপুরের কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে সতর্ক অবস্থানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতিরোধে ফিরে গেল ওপারের দল

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্ত দিয়ে ৩০ থেকে ৪০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদপুর সীমান্ত এলাকা দিয়ে একদল ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর কাটলা ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নেন। তাদের প্রতিরোধের মুখে ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে ফিরে যেতে বাধ্য হন বলে স্থানীয়রা জানান।

পুশ-ইনের চেষ্টা প্রতিহত করার সময় কাটলা ইউনিয়ন দলনেতা মো. আজিজার রহমান ও ওয়ার্ড দলনেতা মো. মমিনুল ইসলাম নেতৃত্ব দেন বলে জানা গেছে।

কাটলা ইউনিয়ন দলনেতা মো. আজিজার রহমান বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের সীমান্ত সুরক্ষায় আমাদের নজরদারি অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর আরও সতর্কতা ও সমন্বিত নজরদারি প্রয়োজন।

তবে এ ঘটনায় ভারতীয় নাগরিকদের সংখ্যা ও পুশ-ইনের চেষ্টার বিষয়ে সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিরামপুর সীমান্তে ৩০-৪০ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x