সার্চটুডে

বিএনপি নেতা রহমাতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

বিএনপি নেতা রহমাতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, অসুস্থতার কারণে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ও সুস্থতার জন্য পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে প্রিয় নেতার দ্রুত আরোগ্য কামনায় বরিশালবাসী, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মহান আল্লাহ যেন আবু নাসের মোঃ রহমাতুল্লাহকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে আবারও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ফিরে এসে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন।

একইসঙ্গে বরিশাল জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন এবং মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন দোয়া চেয়ে বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ দলের নিবেদিত প্রাণ ও কর্মীদের কাছে মূল্যবান সম্পদ। তিনি সারাদেশ তথা বরিশালের সর্বস্তরের তরুণদের রাজনীতিতে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই আজ বরিশাল জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ সর্বস্তরের নেতাকর্মীরা তার আসু রোগমুক্তির কামনা করছেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিএনপি নেতা রহমাতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x