সার্চটুডে

জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার

সার্চ টুডে

সংগঠনের শৃঙ্খলা ও সিদ্ধান্তবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শেরে আলম শেরু। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সভায় তৌহিদ চৌধুরী প্রদীপের বিরুদ্ধে সংগঠনের সিদ্ধান্ত না মানা, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং প্রেসক্লাবের কার্যক্রমে অসহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি যথাযথভাবে গুরুত্ব দেননি। পাশাপাশি আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে বহিষ্কৃত কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ ও সম্পৃক্ততার বিষয়টিও আলোচনায় আসে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে প্রেসক্লাবের একাধিক সভায় তার অনুপস্থিতির বিষয়টি নিয়েও সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন।

সভায় প্রেসক্লাবের সহসভাপতি মো. জিয়াউর রহমান তৌহিদ চৌধুরী প্রদীপকে বহিষ্কারের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শেরে আলম শেরু ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংগঠনের প্রশাসনিক, সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রমসহ বিভিন্ন যোগাযোগ ও পত্র আদান-প্রদানের ক্ষেত্রে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সহসাধারণ সম্পাদক দিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. হাবিবুর রহমান এবং সাধারণ সদস্য আতিকুর রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x