জামালগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও সিনিয়র সাংবাদিক শেরে আলম শেরু জামালগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন।
জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
শেরে আলম শেরু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে জামালগঞ্জের বিভিন্ন স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরে আসছেন। তার নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিকসহ সহকর্মীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিকরা আশা প্রকাশ করেন, শেরে আলম শেরুর নেতৃত্বে জামালগঞ্জ প্রেস ক্লাব আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভূমিকা পালন করবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের কথা তুলে ধরবে।
মতামত