সার্চটুডে

মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার-শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে’

সেনবাগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

সেনবাগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

নোয়াখালীর সেনবাগে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সেনবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদা বেগম, সেনবাগ থানার ওসি (তদন্ত) হযরত আলী মিলন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্যাহ, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ফারুক বাবুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরনবী বাচ্চু, উপজেলা কৃষক দলের মোসাদ্দেক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আব্দুর রহিম সরকার বলেন, মাদকের ভয়াবহতা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক শুধু একজন মানুষের জীবন নষ্ট করে না, এর নেতিবাচক প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। তাই মাদক প্রতিরোধে শুধু পুলিশের অভিযান বা আইন প্রয়োগের ওপর নির্ভর করলে হবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে-এসব বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখা জরুরি। পাশাপাশি মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ওসি আরও বলেন, তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে সম্মিলিত সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু মাদকবিরোধী অভিযান পরিচালনা ও আইন প্রয়োগের মাধ্যমে এর সম্পূর্ণ নির্মূল সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তাদের সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের কারণে তরুণদের একটি অংশ বিপথগামী হচ্ছে এবং এর প্রভাব পরিবার ও সামাজিক জীবনে পড়ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দিতে হবে।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

র‍্যালি থেকে ‘মাদককে না বলুন’, ‘মাদকমুক্ত সমাজ গড়ুন’, ‘মাদক থেকে দূরে থাকুন, সুন্দর জীবন গড়ুন’-এমন বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সেনবাগ গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তাদের প্রত্যাশা, সম্মিলিত সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সেনবাগে মাদকের বিস্তার রোধ করে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সেনবাগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
সেনবাগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা
0:00 0:00
1.0x