সম্প্রতি যশোরের বৃহত্তর উপজেলা মণিরামপুরে ব্যাপক হারে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ চোরের দল বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, নগদ অর্থ, ভ্যান, সাইকেল, পানির মটর নিমিষেই চুরি করে নিয়ে যাচ্ছে। উপজেলা ব্যাপি উদ্বেগ জনক হারে বৃদ্ধি পেয়েছে গোয়ালের গরু চুরি। চুরির হিড়িকে বিভিন্ন এলাকায় জনসাধারণ'কে রাত জেগে থেকে জানমালের নিরাপত্তায় নির্ঘুম রাত কাটাতে দেখা গেছে। উপজেলা বাসীর নির্ঘুম রাতের পাহারাদার হিসাবে মণিরামপুর পৌরসভা ও উপজেলার বেশ কয়েকটি এলাকায় আনসার-ভিডিপির দল নেতারা টিম ভিত্তিক পাহারা চলমান রেখেছে।
ওয়ার্ড ভিত্তিক পাহারায় ৮/১০ জন আনসার সদস্য এক একটি দল হিসাবে রাত জেগে জনসাধারণকে স্বস্তিতে ঘুমের নিশ্চয়তা দিয়ে যাচ্ছে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়।
প্রাপ্ত তথ্য মোতাবেক, চলতি মাসের ৭ তারিখ হতে পৌরসভার ৫নং তাহেরপুর ও ৬নং জুড়ানপুর ওয়ার্ড আনসার ভিডিপি দল নেতা মোঃ রবিউল ইসলামের উদ্যোগে ১০জন সদস্য বিশিষ্ট নৈশ কালীন বিশেষ পাহারা জোরদার শুরু করেছে।
এ ছাড়াও উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ঢাকুরিয়া বাজার ও গাবু খালি বাজারে দুইটি কেন্দ্রে নৈশকালীন টহল জোরদার করা হয়েছে। জুড়ানপুর ওয়ার্ডে পাহারারত অবস্থায় চলতি এ প্রতিবেদকের সাথে কথা হয় দলনেতা মোঃ রবিউল ইসলামের সাথে, তিনি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে নিজের দায়িত্ব পালন করে চলেছে বলে জানান। উপজেলা কমান্ডারের নির্দেশে রবিউল ইসলাম তার দায়িত্বের এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশ আনসার-ভিডিপি মনিরামপুর উপজেলায় সকল ইউনিয়ন ও বাজার গুলোতে প্রতিনিয়ত কাজ চলেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আনসার-ভিডিপি সদস্যদের বিশেষ ভাবে নির্দেশনা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার-ভিডিপি'র মণিরামপুর উপজেলা কমান্ডার আব্দুর রউফ।


মতামত