সার্চটুডে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে দিনাজপুর জেলা পুলিশের চলমান কর্মসূচির অংশ হিসেবে শেখপুরা ইউনিয়নের দিঘন এলাকায় রাস্তার দুই পাশে রোপণ করা হলো ১,০০০টি বিভিন্ন জাতের গাছের চারা।

দিনাজপুরে পুলিশের উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণ

দিনাজপুরের শেখপুরা ইউনিয়নের দিঘন এলাকায় রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপণ করছেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএমসহ পুলিশ কর্মকর্তারা।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুরে ১ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেছে জেলা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার শেখপুরা ইউনিয়নের দিঘন এলাকায় রাস্তার দুই ধারে এসব গাছের চারা রোপণ করা হয়। জেলা পুলিশের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ ছাড়া স্থানীয় সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ছোট-বড় সবাই মিলে উৎসবমুখর পরিবেশে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রসারে দিনাজপুর জেলা পুলিশ ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে পুলিশের উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x