রাজনীতির প্রকৃত সৌন্দর্য মানুষের ভালোবাসা ও আস্থায়। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তরুণদের অনুপ্রাণিত করে স্বপ্ন দেখানো এবং সহযোদ্ধাদের হৃদয়ে সাহস জাগানো একজন নেতার সবচেয়ে বড় অর্জন। বগুড়ার রাজনৈতিক অঙ্গনে তেমনই এক অনুপ্রেরণার গল্পের উজ্জ্বল চরিত্র, অপূর্ব নেতা জনাব মোঃ খাদেমুল ইসলাম খাদেম। তাঁর নেতৃত্বে তারুণ্যের উদ্দীপনা, গভীর মানবিকতা, শিক্ষিত মনন, ত্যাগ-সংগ্রাম ও দূরদর্শিতার সমন্বয়ে গড়ে উঠেছে এক জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব। বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং জেলা যুবদলের সাবেক সফল আহ্বায়ক হিসেবে তিনি কয়েক দশক ধরে রাজনৈতিক অঙ্গনে আপসহীন ও সক্রিয়। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন এই জনপ্রিয় নেতা সৌজন্য, সততা, বিনয় ও বিশ্বস্ততার কারণে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের কাছে সমাদৃত।
ছাত্রনেতা থেকে যুবনেতা, অভিজ্ঞতার দীপ্ত পথচলা:
ছাত্ররাজনীতির রাজপথ থেকে যুবদলের নেতৃত্বে উঠে আসা খাদেমুল ইসলাম খাদেমের রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্রদলের সাবেক তুখোড় সভাপতি হিসেবে তরুণদের সংগঠিত করা, দলীয় কার্যক্রমে সম্পৃক্ত করা এবং রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা পালন করেছেন। পরবর্তী সময়ে যুবদলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা আরও বিস্তৃত হয়। ছাত্রজীবনের উদ্যম ও সাহসের সঙ্গে পরিণত বয়সের প্রজ্ঞা, দূরদর্শিতা ও দায়িত্ববোধের সমন্বয় তাঁকে একজন অভিজ্ঞ সংগঠকে পরিণত করেছে। সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক, দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা এবং রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা তাঁর নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। দীর্ঘ সময়ের এই অভিজ্ঞতা বগুড়ার রাজনৈতিক অঙ্গনে তাঁর অন্যতম বড় সম্পদ।
আপসহীন রাজপথের সংগ্রামে সাহসী ও সক্রিয়:
স্বৈরাচারী আ. লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনে জেল-জুলুম, মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়নের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে রাজপথের সংগ্রামী নেতা হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন খাদেমুল ইসলাম খাদেম। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ, মামলা ও নানা হয়রানির মুখোমুখি হয়েও তিনি আদর্শের পথ থেকে বিচ্যুত হননি, এমনটাই জানিয়েছেন নেতাকর্মী ও তাঁর সহযোদ্ধারা। দুঃসময়ের সেই দিনগুলোতে নিজের নিরাপত্তা কিংবা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, রাজপথের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় থেকেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর এই ত্যাগ, ধৈর্য ও আপসহীন রাজনৈতিক অবস্থান বগুড়ার প্রতিটি অলিগলিতে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
জিয়া পরিবারের আদর্শ ও আস্থা বাস্তবায়নের লক্ষ্যে অটল:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা (বীর-উত্তম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে তাঁদের জ্যেষ্ঠ পুত্র, বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল খাদেমুল ইসলাম খাদেম।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের কাছে দলের আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নির্বাচনে বিএনপির বিজয় ও সরকার গঠনের পরও তাঁর জনসম্পৃক্ততার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বগুড়া জেলার আনাচে-কানাচে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের কথা শোনা, প্রত্যাশা বোঝা এবং জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে তিনি দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। জিয়া পরিবারের আদর্শ, জনাব তারেক রহমানের নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে তাঁর এই নির্ভীক পথচলা দলীয় নেতাকর্মীদের কাছে আস্থা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত।
জনকল্যাণে নিবেদিত নেতৃত্বে অনুপ্রেরণার উজ্জ্বল নক্ষত্র:
সততা, বিনয়, মানবিকতা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার সমন্বয়ে গড়ে ওঠা অপূর্ব নেতা জনাব মোঃ খাদেমুল ইসলাম খাদেম বগুড়ার রাজনৈতিক অঙ্গনে গ্রহণযোগ্য ও সুপরিচিত একজন আস্থার নাম। দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ এই নেতা প্রতিকূল সময়ে সহযোদ্ধাদের পাশে থাকার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে চলেন। তাঁর সৌজন্যপূর্ণ আচরণ ও আন্তরিক যোগাযোগ তাঁকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে নেতার চেয়ে বেশি একজন আপনজন করে তুলেছে।
তরুণদের স্বপ্ন দেখানো, তাদের মেধা ও নেতৃত্বের বিকাশে উৎসাহিত করা এবং রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে তিনি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। একইসাথে তাঁর সাহসী সিদ্ধান্ত, উদার মানসিকতা ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিকতা অনেকের মনে আত্মবিশ্বাস জাগিয়েছে। দলীয় দায়িত্ব পালনে নিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা এবং রাজনৈতিক আদর্শের প্রতি অঙ্গীকার তাঁর ব্যক্তিত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
আর মানুষের এই ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গী রেখেই জনকল্যাণে কাজ করার এই প্রয়াস আগামী দিনেও অব্যাহত থাকবে - এমনটাই প্রত্যাশা তাঁর সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের।
মতামত