কিশোরগঞ্জের তাড়াইলের সাররং গ্রামে যুব সমাজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।দুপুর থেকেই সাররং সরকারি প্রাইমারি স্কুল মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী দর্শক ও ফুটবলপ্রেমীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় উপজেলার সাররং প্রাইমারি স্কুল মাঠে এ মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় মুখোমুখি হয় বন্ধু মহল একাদশ ও সাররং একাদশ। খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে মাঠে ছিল উত্তেজনাপূর্ণ পরিবেশ। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে পুরো ম্যাচ।নিদৃষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় প্যনাল্টিতে।পরে ২-০ গোলে বিজয়ী হয় সাররং একাদশ।
টুর্ণামেন্টে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল মাহমুদ ভূঁইয়া (শোয়েব)। আকরাম হোসেন পারভেজের প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
টুর্ণামেন্ট পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন হৃদয় রহমান,রোকন উদ্দীন,আবুল হাশেম,সেনা মিয়া,রুকন মিয়া ও রফিকুল ইসলাম। তাদের সার্বিক ব্যবস্থাপনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে টুর্ণামেন্টটি সম্পন্ন হয়।
খেলা মাঠের চারপাশে ভিড় করেন স্থানীয় দর্শকরা। তরুণদের পাশাপাশি শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী মানুষও খেলাটি উপভোগ করেন। প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
অনুষ্ঠানে তাড়াইল উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী,যুব সমাজের সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
মতামত