সার্চটুডে

অপরাধ দমনে কঠোরতা, দায়িত্ব পালনে নিষ্ঠা ও সাধারণ মানুষের প্রতি মানবিকতায় অনন্য এক পুলিশ কর্মকর্তা

মানুষের আস্থার ঠিকানা এসপি সাইফুল ইসলাম সানতু

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানুষের আস্থার ঠিকানা এসপি সাইফুল ইসলাম সানতু
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

মানুষ যখন বিপদে পড়ে, তখন পুলিশের মাঝেই খুঁজে নেয় নিরাপত্তার আশ্বাস। আর সেই আশ্বাসকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সাহস, সততা, বিচক্ষণতা ও মানবিক হৃদয়। দায়িত্বের কঠিন পথেও যিনি মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, অপরাধের বিরুদ্ধে থাকেন দৃঢ় এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখেন - তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, হয়ে ওঠেন মানুষের আস্থার ঠিকানা। বাংলাদেশ পুলিশের তেমনই একজন সৎ, দক্ষ, বিচক্ষণ ও নির্ভীক নেতৃত্ব জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। 

বর্তমান জনগণের সরকারের জনবান্ধব পুলিশ ব্যবস্থা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন তিনি। সিরাজগঞ্জের সম্মানিত পুলিশ সুপার হিসেবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ভুক্তভোগীদের কথা গুরুত্বের সঙ্গে শোনা এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনি সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন। তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা পুলিশ জনবান্ধব, জবাবদিহিমূলক ও সেবামুখী পুলিশিং প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে। দায়িত্বের প্রতি নিষ্ঠা, অপরাধ দমনে দৃঢ়তা এবং সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণের সমন্বয়ে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন সাইফুল ইসলাম। কর্মজীবনের শুরু থেকেই দায়িত্ববোধ, পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে আসছেন এই কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ও জননন্দিত মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করেছে। 

২০২৫ সালের শেষে সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব গ্রহণের পর প্রথমেই অপরাধ পর্যালোচনা সভায় জেলার সব সার্কেল কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। অপরাধ দমনে কোনো ধরনের আপস না করার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।

তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জে অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশের প্রতিটি সদস্যরা। মাদকদ্রব্যের কারবার, চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, ধর্ষণ, জুয়া এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট ও আপসহীন। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, অপরাধপ্রবণ এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। ফলে অপরাধীচক্রের মধ্যে যেমন আতঙ্ক তৈরি হয়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যে ফিরতে শুরু করেছে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি। সাইফুল ইসলামের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমনে আরও সক্রিয়, গতিশীল ও জনবান্ধব ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।

এর আগে টাঙ্গাইল ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুল ইসলাম সানতু। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর ভূমিকা আজও প্রশংসিত সর্বমহলে। দায়িত্ব পালনে তাঁর দৃঢ়তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তাঁকে একজন জনবান্ধব পুলিশ প্রশাসক হিসেবে জনমনের গভীরে আসীন করেছে।

সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশে তিনি অর্জন করেছেন রাষ্ট্রীয় সম্মাননা বিপিএম। পরবর্তী সময়ে বিপিএম (বার) পদক অর্জনের মাধ্যমে তাঁর পেশাগত সাফল্যের স্বীকৃতি আরও সমৃদ্ধ হয়েছে। এসব সম্মাননা কেবল ব্যক্তিগত অর্জন নয়; বরং দায়িত্ব পালনে তাঁর সততা, নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের প্রতিফলন।

জনাব সাইফুল ইসলাম সানতুর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে সচেতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা রাখতে গুরুত্ব দেন। জেলার বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি নিয়মিত খোঁজখবর রাখেন। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পুলিশের তৎপরতা বাড়ানো এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

বর্তমানে তাঁর কার্যক্রমের অন্যতম উল্লেখযোগ্য দিক রাত্রিকালীন বিশেষ পুলিশি মহড়া। যখন অধিকাংশ মানুষ দিনের কর্মব্যস্ততা শেষে বিশ্রামে থাকেন, তখন জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের মাঠে থাকতে হয়। সেই দায়িত্বের গুরুত্ব অনুধাবন করে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় বিশেষ মহড়া পরিচালনা করছেন। সিরাজগঞ্জ শহরের পাশাপাশি সলঙ্গা, তাড়াশ, রায়গঞ্জ ও কাজীপুরসহ বিভিন্ন থানায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাতের অন্ধকারে অপরাধীদের তৎপরতা প্রতিরোধ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং পুলিশের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করাই এই মহড়ার অন্যতম উদ্দেশ্য।

তবে কঠোর প্রশাসনিক অবস্থানের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও রয়েছে তাঁর কর্মকাণ্ডে। সাধারণ মানুষের অভিযোগ মনোযোগ দিয়ে শোনা, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, এসব বিষয়ে তিনি গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর কাছে পুলিশের দায়িত্ব শুধু অপরাধী গ্রেপ্তার বা আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের নিরাপত্তা, আস্থা ও অধিকার রক্ষাও পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত সাফল্য শুধু পদক, পদমর্যাদা কিংবা প্রশাসনিক ক্ষমতায় সীমাবদ্ধ নয়; বরং মানুষের বিপদের সময়ে তাঁর ভূমিকা, অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান এবং সাধারণ মানুষের মনে সৃষ্টি হওয়া আস্থাই তাঁর সবচেয়ে বড় অর্জন। যার ধারাবাহিকতায়  জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে যেমন প্রশংসিত, তেমনি জননিরাপত্তা ও জনসেবায় তাঁর আন্তরিক ভূমিকার জন্যও মানুষের কাছে সম্মানের আসনে অধিষ্ঠিত।

একদিকে তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা পুলিশ যেভাবে আরও দক্ষ, মানবিক, গতিশীল ও জনবান্ধব সেবাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে তাঁর নেতৃত্ব ও কর্মতৎপরতা তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। দায়িত্বের প্রতি নিষ্ঠা, সাহসিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে কীভাবে মানুষের কল্যাণে কাজ করা যায়, জনাব সাইফুল ইসলাম সানতুর কর্মজীবন তারই বাস্তব উদাহরণ। তাঁর কর্মস্পৃহা, দেশপ্রেম ও জনসেবার মানসিকতা তরুণদের দায়িত্বশীল, সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করে। একজন আদর্শ পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি শুধু আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখছেন না, বরং তাঁর কর্মদক্ষতা ও মূল্যবোধের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে রেখে চলেছেন অনুকরণীয় পথের দিশা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মানুষের আস্থার ঠিকানা এসপি সাইফুল ইসলাম সানতু

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x