পাঁচ প্রজন্মের গল্প, পরিবারের সুখ-দুঃখ এবং সামাজিক-রাজনৈতিক অসঙ্গতি নিয়ে নির্মিত বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘বেগমপাড়া’-র প্রথম লটের শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার মোহাম্মদপুরের ‘নীলপদ্ম’ শুটিং হাউজের মনোরম পরিবেশে জাকজমকপূর্ণ আয়োজনে দৃশ্যধারনের কাজ শেষ হয়।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজীদ আহমেদ, শাহীন রাজ ও আশিক মাহমুদ। পুরো আয়োজনের ব্যবস্থাপনা পরিচালনা করেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ।‘বেগমপাড়া’ নাটকটিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানাবিধ অমিল তুলে ধরার পাশাপাশি রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন স্পর্শকাতর বিষয় ফুটিয়ে তোলা হয়েছে।
প্রথম লটের বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা ও মুবিয়া।
আগামী লটগুলোতে যুক্ত হবেন জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী ও মুনিয়া মুনসহ একঝাঁক অভিনয়শিল্পী।প্রযোজনা প্রতিষ্ঠান ‘লাবণ্য মিডিয়া হাউজ’-এর কর্ণধার সিনথীয়া সুলতানা জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই ধারাবাহিকটি একটি বেসরকারি সংবাদ ও বিনোদনমূলক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে।
মতামত