সার্চটুডে

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় জুলাই স্মৃতিচারণে ফুটবল ও ভেলা বাইচের আয়োজন

কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নে জুলাই স্মৃতিচারণ উপলক্ষে ফুটবল খেলা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ ও বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আয়োজনের অংশ হিসেবে চর বড়াইবাড়ি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে চর বড়াইবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল খেলার দ্বিতীয় আসর। আগামী শুক্রবার বিকেল ৩টায় চর বড়াইবাড়িতে ফুটবল খেলার উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে।

ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গনি মিয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল মালেক। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রধান অতিথি মোঃ আব্দুল গনি মিয়া বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, “মাঠে ফিরবে তরুণ সমাজ, গড়ে উঠবে সুন্দর সমাজ।” একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, শুক্রবার বিকেল ৫টায় কাচিরচড় এলাকায় স্থানীয়দের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ভেলা বাইচ খেলা। পাশাপাশি একই ইউনিয়নের মৈদিপুর গড়ের গাড়, কাছিমুদ্দির দোকান সংলগ্ন এলাকায় ‘শহীদ জিয়া স্মৃতি ভেলা বাইচ প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে নদীর পাড়ে বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে।

ভেলা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আহমদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি; ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম; ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ ইউসুফ আলী এবং ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভেলা বাইচ পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আলম মিয়া, সহ-সভাপতি মোঃ রনজু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম।

আয়োজকরা জানান, জুলাই স্মৃতিচারণ উপলক্ষে ফুটবল খেলার পাশাপাশি গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ভেলা বাইচকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজনগুলোকে ঘিরে চর বড়াইবাড়ি, কাচিরচড় ও মৈদিপুর এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠছে পুরো এলাকা।

স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। একই সঙ্গে ভেলা বাইচের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আয়োজন ধরে রাখতেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় জুলাই স্মৃতিচারণে ফুটবল ও ভেলা বাইচের আয়োজন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x