সার্চটুডে

বিশ্বম্ভরপুরে ৩৩ বোতল বিদেশি মদসহ আটক ১

বিশ্বম্ভরপুরে ৩৩ বোতল বিদেশি মদসহ আটক ১
সার্চ টুডে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এসআরবি-৯-এর অভিযানে ৩৩ বোতল বিদেশি মদসহ সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আমড়াগড়া এলাকার মৌড়াকুড়া কাদিরের পয়েন্টে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের বস্তা হাতে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে বস্তা তল্লাশি করে ৩৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আটক সবুজ মিয়া শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন বলে জানিয়েছে এসআরবি-৯।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৯।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিশ্বম্ভরপুরে ৩৩ বোতল বিদেশি মদসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
বিশ্বম্ভরপুরে ৩৩ বোতল বিদেশি মদসহ আটক ১
0:00 0:00
1.0x