সার্চটুডে

১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন

মনিরামপুর উপজেলার মেম্বার প্রার্থী মো শহিদুল ইসলাম -এর ব্যাপক গণসংযোগ, ভোটারদের বিপুল সাড়া

আসন্ন ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২ নং ওয়ার্ড বাটবিলা মেম্বার পদপ্রার্থী মো শহিদুল ইসলাম -এর সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ শুক্রবার বিকাল থেকে বাটবিলা ওয়ার্ডের খাল বাটবিলা সহ বিভিন্ন পাড়া মহল্লায়  সহস্রাধিক কর্মী-সমর্থক ও ভোটারদের সাথে নিয়ে তিনি এই গণসংযোগ পরিচালনা করেন। গণসংযোগকালে সর্বস্তরের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

​পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে মেম্বার পদপ্রার্থী মো শহিদুল ইসলাম  বলেন, "আমি কোনো ক্ষমতার লোভে নয়, বরং অবহেলিত এই বাটবিলা ওয়ার্ডের মানুষের সেবা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে প্রার্থী হয়েছি। জয়ী হতে পারলে এই ওয়ার্ডকে দুর্নীতি, সামাজিক অনাচার ও মাদকমুক্ত করে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ ।"

​তিনি আরও প্রতিশ্রুতি দেন, ওয়ার্ডের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্মনিবন্ধন সহ সকল প্রকার প্রশাসনিক সেবা পেতে জনগণকে যেন কোনো হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করা হবে।

​গণসংযোগে এলাকার বিশিষ্ট মুরুব্বি, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রার্থীর সার্বিক সাফল্য কামনা করেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মনিরামপুর উপজেলার মেম্বার প্রার্থী মো শহিদুল ইসলাম -এর ব্যাপক গণসংযোগ, ভোটারদের বিপুল সাড়া

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x