জাতীয় সংসদের সংসদীয় আসন ৮৯ যশোর ৫(মণিরামপুর) এর সংরক্ষিত নারী (দায়িত্বপ্রাপ্ত) সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সাথে মতবিনিয় করেছে মনিরামপুর উপজেলা প্রশাসন। রবিবার (২০শে সেপ্টেঃ) বিকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা আহমেদ। সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ। উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তর প্রধানের মধ্য উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সাঈদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুয়্যাইদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডাঃ ফাইয়াজ আহমেদ ফয়সাল প্রমূখ। এ সময় মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির ছাত্রদল ,যুবদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এবং মণিরামপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের সাথে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় মতপ্রকাশে উপজেলার অবকাঠামোর মানোন্নয়ন কল্পে ও জনগণের সেবার মানে নিশ্চয়তার আলোকে মতবিনিময় সভাটি শেষ হয়।
মতামত