উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ্য মোঃ আসাদুজ্জামান মিন্টু'র শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে মণিরামপুর পৌরশহরের বাস ভবনে স্ব শরীরে যান বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও যশোর-৫ (মণিরামপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সুলতানা আহমেদ। সম্প্রতি অপারেশন পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ মোতাবেক বিশ্রামে থাকা উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু'র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাসভবনে সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চলমান শারীরিক চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন এ কেন্দ্রীয় মহিলা দলনেত্রী।রবিবার (২০শে সেপ্টেঃ) সন্ধায় সংরক্ষিত নারী সংসদ সদস্যের সফর সঙ্গী হিসাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু'র বাসভবনে যান,উপজেলা বিএনপি নেতা মোঃ শামসুজ্জামান শান্ত,ছাত্রনেতা জুয়েল ও জাকারিয়া হোসেন প্রমূখ।
মতামত