দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ পৌর শহরের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী। বক্তব্যে তিনি দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ সময় নোয়াখালী বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাহার,পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির সদস্য সচিব শহিদ উল্যাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, ফারুক বাবুল, ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হুমু, আনোয়ারুল্লাহ আজাদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সেনবাগ পৌর শহরে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিঘ্নিত হয়-এমন কোনো কর্মকাণ্ড তারা সমর্থন করেন না। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পরে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে যার যার গন্তব্যে ফিরে যান।
মতামত