সার্চটুডে

সেবাগ্রহীতাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ, সিটিজেন চার্টার টাঙানোর তাগিদ

চৈক্ষ্যং ইউপিতে আকস্মিক পরিদর্শনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

ইউনিয়ন পরিষদ কার্যালয়

বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস.এম. মনজুরুল হক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিষদ পরিদর্শনকালে সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অতিরিক্ত আদায় করা অর্থ সংশ্লিষ্ট সেবাগ্রহীতাদের ফেরত দেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনের শুরুতেই উপপরিচালক পরিষদে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন। তারা কোন সেবা নিতে এসেছেন এবং এর জন্য কত টাকা পরিশোধ করেছেন, তা জানতে চান তিনি। এ সময় কয়েকজন সেবাগ্রহীতার কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ নেওয়ার তথ্য উঠে আসে।

পরে ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন উপপরিচালক। অতিরিক্ত আদায় করা অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সেবাগ্রহীতাদের ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। ভবিষ্যতে কোনো নাগরিক যেন হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেন।

পরিদর্শনকালে উপপরিচালক বলেন, সচিব ও উদ্যোক্তার মধ্যে সমন্বয় না থাকলে উদ্যোক্তার পক্ষে সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায় করা সম্ভব নয়। উদ্যোক্তা সরকারের প্রতিনিধি নন—তাই তার কার্যক্রম সচিবের নিয়ন্ত্রণ ও তদারকির মধ্যে থাকার কথা। জনগণ হয়রানির শিকার হলে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলেও সতর্ক করেন তিনি।

নাগরিকত্ব সনদের ফি সম্পর্কে জানতে চাইলে উপস্থিত সেবাগ্রহীতারা জানান, আগে হাতে লেখা সনদ বিনামূল্যে দেওয়া হতো। বর্তমানে অনলাইন সনদের জন্য ৫০ টাকা নেওয়া হচ্ছে এবং এ সেবা পেতে তারা কোনো ভোগান্তির কথা জানাননি।

তবে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ করেন এক সেবাগ্রহীতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি অভিযোগ করেন, সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এমনকি স্মারক নম্বর বসানোর জন্যও ৩০ থেকে ৫০ টাকা দাবি করা হয়।

এ বিষয়ে পরিষদের সচিবের কাছে জানতে চাইলে তিনি জানান, চেয়ারম্যানের মৌখিক নির্দেশে ওই অর্থ নেওয়া হচ্ছে। তবে এ সংক্রান্ত কোনো রেজুলেশন দেখাতে পারেননি তিনি। জবাবে উপপরিচালক বলেন, মৌখিক নির্দেশের ভিত্তিতে জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই। অতিরিক্ত কোনো ফি নিতে হলে নিয়ম অনুযায়ী সভায় সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করতে হবে।

এ সময় ইউনিয়ন পরিষদের সিটিজেন চার্টার কোথায় জানতে চান উপপরিচালক। সচিব জানান, উন্নয়নকাজের কারণে সেটি সরিয়ে রাখা হয়েছে। পরে উপপরিচালক দ্রুত দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার টাঙানোর নির্দেশ দেন। পাশাপাশি জনহয়রানির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোকজের উদ্যোগ নিতে বলা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় পরিষদে দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশদেরও খোঁজখবর নেন স্থানীয় সরকার বিভাগের এই কর্মকর্তা। তাদের জন্য দ্রুত অফিসিয়াল ইউনিফর্ম, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং যাতায়াতের সুবিধার্থে সাইকেলের ব্যবস্থা করার আশ্বাস দেন। এ জন্য প্রয়োজনীয় তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে পাঠাতে পরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়।

পরে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, অবকাঠামো এবং জমির কাগজপত্র যথাযথভাবে হালনাগাদ রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপপরিচালক।

পরিদর্শন শেষে উপস্থিত সেবাগ্রহীতারা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং পরিষদের সেবার মান পর্যবেক্ষণের উদ্যোগকে স্বাগত জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চৈক্ষ্যং ইউপিতে আকস্মিক পরিদর্শনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x